1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

পিএসজি ছাড়তে ৭ ফুটবলারকে হুমকি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

সম্প্রতি মাউরো ইকার্দির ফর্ম বিবেচনায় পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের এ মৌসুমে আর বিবেচনা করছেন না। গালতিয়েরের বিবেচনার বাইরে শুধু ইকার্দি নয়, আছেন আরও ছয়জন। তারা হলেন, আন্দের হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের, ইদ্রিজা গেয়ে। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এই সাত ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পিএসজি।

ঐ ৭ ফুটবলারকে এরইমধ্যে নতুন ক্লাব খুঁজতে চাপ দিচ্ছে পিএসজি। যদিও এই সাত ফুটবলারের মধ্যে কারও সঙ্গেই পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। আর সেজন্যই তাঁদের বিদায় করতে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেওয়া হয়েছে। এমনটিই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।

কোচ ক্রিস্তফ গালতিয়ের আর ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস জুটি এরই মধ্যে দলে ভিড়েয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে। সঙ্গে রক্ষণের দিকে নজর দিতে লাইপজিগ থেকে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে দলে টেনেছে ক্লাবটি। তবে তাতেও সন্তুষ্ট নয় তারা।

দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আরও কিছু নতুন ফুটবলারকে দলে নিতে চায় পিএসজি। নতুন খেলোয়াড় কিনতে হলে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের।

এবারের দলবদল শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। এরআগেই হয়তো ঐ সাত ফুটবলারের ভাগ্য নির্ধারন হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ