1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

সেপ্টেম্বর থেকে লোডশেডিং কমবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় চলমান লোডশেডিং আগামী সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য্য ধরেন।

তিনি বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

লোডশেডিং নিয়ে নসরুল হামিদ আরও বলেন, এটা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ