1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বিধ্বস্ত সড়ক মহাসড়ক দ্রুত মেরামত করা হবে : সড়ক সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত সড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও সড়ক জনপদের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান।

শুক্রবার বিকেলে সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সড়ক ও বিশ্বম্ভপুর কাচিরগাতি সড়ক পরিদর্শন শেষে সচিব বলেন, সড়কের যেসব অংশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়েছে সেখানে নুতন ব্রীজ করে দেয়া হবে। এই বন্যার পরে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন নিয়ে আসা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার। বন্যার পানি নেমে যাওয়ার পরপর সড়ক গুলো সাময়িক সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। স্থায়ীভাবে মেরামত করতে আরও কয়েক মাস সময় লাগবে।

সড়ক জনপথের প্রধান প্রকৌশলী এমকেএম মনির হোসেন বলেন, আগামী তিনমাসের মধ্যে সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত সড়ক সংস্কার করা হবে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শেষ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সেতু কালভার্ট এর তালিকা প্রকাশ করা হয়েছে। পানি প্রবাহের স্থান গুলোতে নুতন করে সেতু নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত,সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমানিক, মোস্তাফিজুর রহমান উপ বিভাগীয় প্রকৌশলী।

এর আগে তিনি বন্যায় বিধ্বস্ত সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক বিশ্বম্ভপুর কাচিরগাতি সড়ক পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ