1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৭৫ Time View

সাতটি বিভাগে নয়জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২২ সালের মর্যাদাপূর্ণ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কারের জন্য সাতটি বিভাগে নয়জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি সংস্থাকে মনোনীত করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর থেকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

প্রবীণ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আজীবন সম্মাননা পেয়েছেন এবং ক্রীড়া ব্যক্তিত্ব বিভাগে লিটন কুমার দাস (ক্রিকেট), আবদুল্লাহ হেল বাকী (শ্যুটিং) এবং মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন) পুরস্কার পেয়েছেন।

উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন দুজন, দিয়া সিদ্দিক (তিরন্দাজি) ও মোহাম্মদ শরিফুল ইসলাম (ক্রিকেট)।
ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দুজন-সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম।
ক্রীড়া সংস্থা/ফেডারেশন ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক সমিতি এবং ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুরস্কার লাভ করে। ক্রীড়া সাংবাদিক হিসেবে কাশীনাথ বসাক পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিজয়ী প্রত্যেকেই পেয়েছেন ১ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ