1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

এত কৌতূহল কীসের?’ করণকে একহাত নিলেন আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৪ Time View

‘কফি উইথ করণ’ মানেই বলিউড তারকাদের নিয়ে বিতর্ককে উসকে দেওয়া। এর সঙ্গে ওর নাম জড়িয়ে করণ জোহর যে কম্মটা করেন, তাতে শোয়ের টিআরপি যেমন চড়চড়িয়ে বাড়ে, তেমনি বলিউডের সেলিব্রিটিরা ক্রমাগত খবরের শিরোনামে আসতে থাকে। ঠিক যেমন, রণবীর- আলিয়া, ভিকি-ক্যাটরিনা। ‘কফি উইথ করণে’ এসে প্রেম উজাড় করার পর এরা সাত পাকে বাঁধা পড়েন। ‘কফি উইথ করণের সিজন ৭’ -এ বার বার একথা বলেই চলেছেন করণ। তবে এবারটা যা ঘটল, তার ফলে করণের একেবারে মুখে কুলুপ! টক শোয়ে এসে আমির খান যে এভাবে এক হাত নেবেন করণকে, তা আন্দাজও করতে পারেননি সঞ্চালক করণ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সামনেই মুক্তি পেতে চলেছে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। সেই ছবির প্রচারের অংশ হিসেবেই কফি উইথ করণে হাজির হয়েছিলেন জুটি। আর সেখানেই ঘটে গণ্ডগোল। স্বভাবমতো, আমির ও কারিনাকেও যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করে বসেন করণ। আর সুযোগ পেয়ে আমির, করণকে কটাক্ষ করেন।

কারিনাকে ঠিক কী প্রশ্ন করেছিলেন করণ?

কারিনার দুই সন্তান। তৈমুর আর জে। তা দুই সন্তানের পর করিনার যৌনজীবন ঠিক কেমন? করণের এই প্রশ্ন শুনে প্রথমে কিছুটা থমকে গিয়েছিলেন কারিনা। পরে অবশ্য তিনি জানালেন, ‘এই শো আমার মা দেখবে। তাই এসবের জবাব দেব না।’ ঠিক এই সময়ই করণকে সোজা আক্রমণ করলেন আমির। স্পষ্ট তাঁকে বললেন, অন্য লোকের যৌনজীবন নিয়ে তোমার এত আগ্রহ কীসের? তোমার মা তোমাকে কিছু বলে না! আমিরের মুখে এরকম কথা শুনে একেবারে ল্যাজে গোবরে অবস্থা করণের। আমিরকে কী উত্তর দেবেন, তা বুঝতেই পারছিলেন না। শেষমেশ, বিষয় বদলে ব্যাপারটাকে সামলে নিলেন।

করণ নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমির ও কারিনার সঙ্গে ‘কফি উইথ করণে’র প্রোমো। এই প্রোমোতেই উঠে এসেছে আমিরেরে এই কীর্তি।

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ