1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আদর-মাহি জুটির সিনেমা আসছে ৭ অক্টোবর

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৭৮ Time View

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তার নতুন সিনেমা ‘যাও পাখি বলো তার’। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। আগামী ৭ অক্টোবর রাজধানীর সিনে কমপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চিত্রনায়ক আদর আজাদ।

তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। তিনি নামকরা পরিচালক। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবো। এর আগে ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘যাও পাখি বলো তারে’ সিনেমার গল্প সম্পর্কে আজাদ আদর বলেন, সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে।’

মাহি-আদর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ