1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

আইপিএলে মন দিতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন স্পিন কোচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬৮ Time View

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘছয় বছরের সম্পর্কের ইতি টানছেন ভারতীয় স্পিন কোচ শ্রীধর শ্রীরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে মন দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে শ্রীরাম বলেছেন, ‘প্রায় ৬ বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করার পর আমি এই সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৬ সালে তৎকালীন হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন শ্রীরাম। অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগারের ক্যারিয়ারে বড় ভূমিকা রয়েছে তার। নাথান লিয়নের সঙ্গেও অনেক কাজ করেছেন তিনি।

সবশেষ পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যেতে পারেননি ভারতের এ সাবেক অলরাউন্ডার। তবে চেন্নাইয়ে বসেই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সফরে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে ড্যানিয়েল ভেট্টোরিকে বোলিং কোচ হিসেবে নিয়েছিল অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ