1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংকট সামাল দিতে এখনই সাশ্রয়ী হতে হবে: পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৬ Time View

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ভবিষ্যৎ সংকট সামাল দিতে জ্বালানি ও বিদ্যুৎসহ সকল পরিসেবা ব্যবহারে এখনই সাশ্রয়ী হতে হবে। আমি অনুরোধ করবো, আপনারা ব্যক্তি জীবনেও সাশ্রয়ী হন।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে এ অনুরোধ করেন তিনি।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড কোথাও ব্যাহত না করে, আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয়। সেজন্য সবাইকে এভাবে সতর্ক হতে হচ্ছে।

গোলাম দস্তগীর বলেন, করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী বস্ত্র খাতসহ সকল ব্যবসায়ীদের মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছিলেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্পপ্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে সাহসিক সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধি বেড়েছে।

‘অন্যদিকে, শ্রীলংকা করোনা মহামারির সময় শিল্প-কলকারখানাসহ সবকিছু বন্ধ রেখে আজ দেউলিয়া। মাননীয় প্রধানমন্ত্রীর করোনা মহামারির সময় সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশ এক মহাবিপর্যয়কে কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।’

এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আরেক সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে “জাতীয় শোক দিবস” পালনের জন্য কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ওই সভায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। তাই বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ ও দর্শন বাংলাদেশের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ