1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ কর দিয়ে বিশেষ সম্মান পেলেন অক্ষয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তিনি শুধু একজন অভিনেতাই নয়, তিনি মানবদরদীও বটে। সেইসঙ্গে অক্ষরে অক্ষরে মেনে চলেন দেশের আইনশৃঙ্খলা। আবারও সেই প্রমাণ দিলেন তিনি।

বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা। আর তাই আয়কর বিভাগ থেকে তাকে বিশেষ সম্মান ও একটি প্রশংসাপত্র পাঠিয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ধরে সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন এই খিলাড়ি।

বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শুটিংয়ের জন্য ব্রিটেনে আছেন অক্ষয়। তাই তার পক্ষ থেকে আয়কর দপ্তরের কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেছে তার দল। এই সুখবর যদিও অপ্রত্যাশিত ছিল না।

মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার ঝুলিতে বিজ্ঞাপনের সংখ্যাও কম নেই। সবকিছু মিলিয়ে স্বাভাবিক ভাবেই তার আয় অনেক। তার পাওয়া সেই প্রশংসা পত্র এরইমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ