1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ধোনি-ইউসুফের রেকর্ড ভাঙলেন অক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬১ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতলো ভারত। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন অক্ষর প্যাটেল।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে অক্ষর ৩৫ বলে খেলেন হার না মানা ৬৪ রানের ইনিংস। এই ইনিংসে ৫ ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং আর ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙেছেন এই অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অক্ষরের ৫ ছক্কার ইনিংসে দুই বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করে জেতা ওয়ানডেতে ভারতের হয়ে সাত নম্বর বা তারও পরে ব্যাট করতে নামা কোনো ক্রিকেটার কখনও এতগুলো ছক্কা মারতে পারেননি। এতদিন এই রেকর্ড ছিল যুগ্মভাবে মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠানের। দুজনই ৩টি করে ছক্কা মেরেছিলেন।

ইউসুফ অবশ্য একবার নয়, দু’বার এমন কৃতিত্ব দেখান। ধোনি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা মারেন এবং ভারতকে ম্যাচ জেতান। ইউসুফ ২০১১ সালে একবার দক্ষিণ আফ্রিকা ও একবার আয়ারল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ