1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৩ নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর ফ্রি পরীক্ষা : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪৩টি নগর স্বাস্থ্যকেন্দ্র ডেঙ্গুর ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নগরবাসীর কল্যাণে স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ডিএনসিসি পক্ষ থেকে ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

আজ শনিবার রাজধানীর লালমাটিয়া এলাকায় ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ স্লোগানে ডেঙ্গু বিরোধী জনসচেতনতামূলক প্রচারাভিযানে মেয়র এ কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা আমাদের লার্ভার উৎস এবং ডেঙ্গু রোগীর তথ্য দিন। তথ্য দিলে আমরা আপনাদের কোন শাস্তি দেব না বরং আমরা আপনার বাড়িতে ও আশপাশের বাড়িতে লার্ভিসাইডিং এবং ফগিং করার ব্যবস্থা দেব। তবে আপনারা যদি তথ্য না দেন এবং আমরা গিয়ে লার্ভা খুঁজে পাই তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ এই স্লোগান মেনে কাজ করার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের নানা কর্মসূচির ফলে জনগণ এখন অনেক সচেতন। জনগণের সচেতনতার ফলেই গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু অনেক নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ এখন জানে ড্রেনে বা নর্দমায় নয় বরং বাস-বাড়িতে জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসা-বাড়িতে পানি জমতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা পেলে ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব।’

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘বাসাবাড়ি ব্যালকনিতে, বারান্দায় কিংবা ছাদে যাওয়া কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। আমরা অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে বাসা-বাড়ির ছাদে মশার উৎস আছে কিনা সেটি খুঁজে বের করছি। ২ জুলাই থেকে শুরু হওয়া ড্রোন অভিযানে আজ পর্যন্ত প্রায় ২২ হাজার বাড়ি সার্ভে করা হয়েছে। ড্রোন একটি নতুন সংযোজন। গত বছরের তুলনায় এ বছর কম সময়ে অনেক বাড়ি পরিদর্শন করা সম্ভব হয়েছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসচেতনতামূলক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী প্রমুখ।

ডেঙ্গু জ্বর সম্পর্কিত যেকোনো তথ্য বা ডেঙ্গু সম্পর্কিত যেকোনো অভিযোগের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে ডিএনসিসি। এই নম্বরে ফোন করে নগরবাসী এই সেবা সম্পর্কে জানতে পারবেন এবং যেকোনো পরামর্শ নিতে পারবেন: ০১৭৬৯১০০৬৮০,০১৭১৬৫০৬২৫৮, ০১৭১৫২৩৮৭৫৪,০১৭১৫৪৫৬৬৯৮, ০১৭৫৬২০৯৪৮২,০১৭১৬৩৯৮৮৮৬, ০১৭৩৫৮৪৩৬৯৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ