1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ : প্রযুক্তি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

আজ শনিবার নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ৩৭ লাখ টাকা ব্যয়ে মোবাইল অ্যাপস ও গেইম টেস্টিং ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ২০৪১ সালের প্রযুক্তিনির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্যের অফুরান শক্তিতে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, সাইবার সিকিউরিটি এবং মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শীর্ষ প্রযুক্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, ১৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বে দরিদ্র পিছিয়ে পড়া স্বল্পোন্নত দেশের যাত্রা শুরু হয়েছিল। ওই সময়ে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার উচ্চাভিলাসী রুপকল্প প্রদান করা হয়। বিগত সময়ে প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমে দেশ এখন সারাবিশ্বে প্রযুক্তিতে অগ্রগামী। এদেশের সোনার মানুষকে প্রযুক্তি নির্ভর দক্ষ জনসম্পদে পরিণত করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়। সারাদেশে ১৩ হাজার স্কুল কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরী করে দেয়া হয়।

তিনি বলেন, দেশে এখন সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। দেশের ১২ কোটি মানুষ অনলাইন ফিন্যানশিয়াল ওয়ালেট ব্যবহার করছেন। বিশ্বের ১২টি মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এখন দেশেই মোবাইল ফোন তৈরী করছে এবং দেশের ৮০ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে। ৮০টি দেশে আমাদের দেশে তৈরি সফটওয়ার রপ্তানি করা হচ্ছে। আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের প্রযুক্তি খাতে নেতৃত্বে আসীন হবে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ