1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৮ Time View

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, জনগণ যাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সরকারি সেবাসহ সব ধরনের ন্যায্য অধিকার পায়, প্রজাতন্ত্রের কর্মচারীদেরই সেটি নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার (২২ জুলাই) ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

দিবসটি উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, জনকল্যাণে সরকারগৃহীত নীতি-কৌশল প্রণয়নের পাশাপাশি সেগুলো বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক জনপ্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

‘জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রম উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নে উৎসাহিতকরণ ও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ প্রদান করা হচ্ছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আর এজন্যই সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের গৃহীত রূপকল্প-২০২১ সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এরই মধ্যে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত ধাপে পৌঁছেছে, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তব রূপ লাভ করেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ন্যায় মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

‘সর্বোপরি সরকারের সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে করোনা অতিমারির সময়েও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি দ্রুত স্বাভাবিক ধারায় ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এসব অর্জনে জনপ্রশাসনের কর্মচারীরা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন।’

‘অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ এবং ২১০০ সালের মধ্যে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন সংকটের ফলে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা করে আগামী দিনের নীতি-কৌশল নির্ধারণ করা হচ্ছে।’

‘জনপ্রশাসনের কর্মচারীদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও সেবা প্রদানের মানসিকতার ওপর এসব পরিকল্পনার সফল বাস্তবায়ন বহুলাংশে নির্ভরশীল। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে এর সম্ভাবনাগুলো জনগণের কল্যাণে কাজে লাগাতে তাদের নিজেদের সক্ষমতা উন্নয়নে মনোনিবেশ করতে হবে।’

এ সময় রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে সরকারের সব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে।

এছাড়া আগামীকাল শনিবার (২৩ জুলাই) ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ