1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেসির পেনাল্টি মিসের ম্যাচে উড়ে গেল ইন্টার মায়ামি পুকুরপাড়ে পড়ে থাকা ব্যাগের সূত্র ধরে উদ্ধার স্কুলছাত্রের লাশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

২০ বছর প্রেম, অতঃপর বিয়ে করলেন জেনিফার-অ্যাফ্লেক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭২ Time View

প্রায় ২০ বছরের প্রেমের সম্পর্ক। কখনও তা ছিল মধুর, কখনও অম্ল। কিন্তু হলিউডের তারকাযুগল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক ক্ষেত্রে একটি কথাই বলা যায়, সব ভালো তাদের শেষ ভালো যাদের। প্রায় ২০ বছরের অম্লমধুর সম্পর্কের পর অবেশেষ লাস ভেগাসে বিয়ে সারলেন দুজন। এমনই খবর শোনা যাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বেন ও জেনিফারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। জেনিফারের হেয়ার স্টাইলিস্ট তার বিয়ের আগের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে সাদা গাউন পরেছিলেন জনপ্রিয় পপ তারকা। খবর সংবাদ প্রতিদিনের।

২০০১ সালে প্রথমবার অনস্ক্রিনে জুটি বাঁধেন বেন আফ্লেক ও জেনিফার লোপেজ। ‘গিগলি’ সিনেমায় দেখা যায় দু’জনকে। গুঞ্জন রটে, সেই সিনেমার সেটেই প্রেমে পড়েছিলেন জেনিফার ও বেন। যা অল্প সময়ের মধ্যেই প্রকাশ্যে চলে আসে। দর্শকরা বেশ পছন্দ করতেন এই তারকা যুগলকে। কিন্তু ২০০৪ সালে হঠাৎ বিচ্ছেদ ঘোষণা করেন জেনিফার ও বেন।

বেনের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিনের বন্ধু মার্ক অ্যান্টনিকে মন দেন জেনিফার। অন্যদিকে জেনিফার গার্নারের সঙ্গে সংসার পাতেন বেন। দু’জনের তিন সন্তান রয়েছে। জেনিফার গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর অ্যানা দে আর্মাসের প্রেমে পড়েছিলেন বেন অ্যাফ্লেক। জেনিফার ততদিনে আবার বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের প্রেমিকা। কিন্তু ২০১৯ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পপ তারকা।

ততদিনে বেন ও অ্যানার সম্পর্কও ভেঙে গেছিল। অর্থাৎ জেনিফার ও বেন দুজনেই এখন আবার সিঙ্গেল। পুরনো প্রেম ফের মাথাচাড়া দিয়ে ওঠে। জেনিফার ও বেনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায়। রেড কার্পেটেও হাসিমুখে পোজ দেন এই তারকাযুগল। অবশেষে, মধুরেণ সমাপয়েত হয় লাস ভেগাসে। যদিও দুই তারকা এখনও নিজেদের বিয়ের কথা ঘোষণা করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ