1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেসির পেনাল্টি মিসের ম্যাচে উড়ে গেল ইন্টার মায়ামি পুকুরপাড়ে পড়ে থাকা ব্যাগের সূত্র ধরে উদ্ধার স্কুলছাত্রের লাশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে আটক ৩৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭৬ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে আজ সোমবার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৬৭৪ পিস ইয়াবা, ৭ কেজি ৬৫ গ্রাম গাঁজা ও ৪৬ গ্রাম ১৫৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ