1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। আগেরদিন ভর্তি হয়েছিলেন ৬০ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৫৩ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ৩৫ জন এবং ঢাকার বাইরে ১৮ জন।

আগেরদিন রাজধানী ঢাকায় ভর্তি ছিলেন ৫৪ জন এবং ঢাকার বাইরে ছিল ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২২ জন এবং আগেরদিন ছিল ২২০ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭০ জন এবং বাইরে ৫২ জন। আগেরদিন ঢাকায় ছিল ১৭৬ জন এবং বাইরে ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার ১৭ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন এক হাজার ৭২৩ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৪৯১ এবং বাইরে ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ১৭ দিনে ৬৩৪ জন। অর্থাৎ জুলাই মাসে গড়ে প্রতিদিন ৩৭ জনের বেশি রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রাজধানীতে এবং দুজন কক্সবাজারে।

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ