1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

‘সোনালী ব্যাংক-হলমার্কের দুর্নীতি নিয়ে মানুষ মাথা ঘামায় না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৩ Time View

সোনালী ব্যাংক বা হলমার্কের দুর্নীতি নিয়ে এ দেশের মানুষ এখন মাথা ঘামায় না বলে মন্তব্য করেছেন রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “সোনালী ব্যাংক বা হলমার্কের দুর্নীতি নিয়ে এ দেশের মানুষ এখন মাথা ঘামায় না। মানুষ খোঁজে তার বিদ্যুতের সমস্যার সমাধান হলো কি না বা দ্রব্যমূল্য বা যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ সহনীয় পর্যায়ে আছে কি-না।”

শনিবার বিকেলে রাজশাহী ও পাবনা সফর শেষে ঢাকা ফেরার উদ্দেশে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ-সয়দাবাদ-হাটিকুমরুল মহাসড়কের কড্ডার মোড়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের মানুষের চাহিদা নিয়েই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আগামীতে ৮ মাসের টার্গেট নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমি ৫৫টি জেলার রাস্তাঘাট পরিদর্শন করেছি।”

সম্প্রতি দেশজুড়ে সোনালী ব্যাংক ও হলমার্কের প্রায় সাড়ে ৩৬শ কোটি টাকার দুর্নীতিতে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এসব দুর্নীতিতে সরকারের উন্নয়ন কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। বরং বর্তমান সরকার যে কোনো দুর্নীতির বিষয়ে একেবারেই ‘জিরো-টলারেন্স’।”

তিনি বলেন, “সোনালী ব্যাংক বা হলমার্কের দুর্নীতির তদন্ত করে দোষীদের অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দুর্নীতিগ্রস্তরা কখনই পার পাবে না।”

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জান্নাত-আরা-তালুকদার হেনরী, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলীসহ সওজ ও রেল বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রেল বিভাগের বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের বিষয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “রেল বিভাগের হিসাব অনুযায়ী বেদখলকৃত জমির পরিমাণ সাড়ে ৪ হাজার একর বলা হলেও বাস্তবে এর দ্বিগুনের চেয়েও বেশি। আগামীতে এসব জমি পুনরুদ্ধারের জন্য অবশ্যই প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ