1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মোবাইল অপারেটরকে ৩ কোটি টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪২ Time View

অবৈধ ভিওআইপি কাজে সিম ব্যবহার হওয়ায় পৌনে ৩ কোটি টাকা প্রশাসনিক জরিমানা গুনতে হলো দেশের তিনটি মোবাইল অপারেটরকে।

রবি, গ্রামীণফোন ও বাংলালিংক- দেশের প্রধান এই তিন বেসরকারি মোবাইল অপারেটরের কাছ থেকে মোট ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি কাজে সিম ব্যবহার করায় প্রশাসনিক জরিমানা বাবদ দেশের বেসরকারি তিনটি মোবাইল অপারেটর থেকে এই অর্থ আদায় করা হয়েছে।

এর মধ্যে রবি আজিয়াটা লিমিটেড ভ্যাটসহ ২ কোটি ১০ লাখ, গ্রামীণফোন লিমিটেড ৫২ লাখ ৫০ হাজার ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ১৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দিয়েছে।

মঙ্গলবার জরিমানার অর্থ জমা দিয়েছে বাংলালিংক। আর বুধবার জমা দিয়েছে গ্রামীণফোন। সর্বশেষ বৃহস্পতিবার সবচেয়ে বড় অঙ্কের জরিমানা জমা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

বিটিআরসি জানিয়েছে, এই তিন প্রতিষ্ঠান থেকে জরিমানা সমুদয় অর্থ পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।

অবৈধ ভিওআইপি কাজে সিম ব্যবহারের অভিযোগের ওপর গত ১০ এপ্রিল শুনানি হয়। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ও কমিশনারের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী তিন অপারেটরকে প্রশাসনিক জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ