1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে খাদ্যের অভাব হবে না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৩ Time View

আমাদের দেশে খাদ্যের অভাব হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের তো একটা প্ল্যান থাকবেই। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দেশের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলেই আমরা দেশ গড়তে পারব। আমাদের দেশে তিনবার ফসল উৎপাদন হয়, সেই দেশে খাদ্যের অভাব হবে সেটা আমরা মনে করি না। কারণ কৃষকরা আমাদের প্রাণ, তারা যেভাবে উৎপাদন করছে আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।

চালের দামের বিষয়ে তিনি বলেন, চালের দাম স্থিতিশীল আছে। আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও আছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি। আশা করি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে পারব।

মানুষ আসলেই কি ভালোভাবে ঈদ করতে পেরেছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈদের আনন্দটাই অন্যরকম আনন্দ। এ উৎসব ধনী-গরিব সবার জন্য। সেভাবে চিন্তা করলে সবার ঈদই ভালো হয়েছে। আমি যেটুকু খবর পেয়েছি বিশেষ করে যারা গ্রামাঞ্চলের লোক তাদের এলাকায় বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। কারণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে, এ কষ্ট প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটাকে মেনে নিয়েই আমাদের ঈদ উৎসব পালন করতে হয়। কারণ প্রকৃতির সাথে খেলা আমাদের সবসময়ই খেলতে হয়। এটাকে মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে।

তিনি আরও বলেন, ন্যায় নীতি ও দুর্নীতিমুক্ত থেকে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর পরিচালনা করে আমরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমরা এটিকে আরো গতিশীল করে ধরে রাখতে চাই। আমাদের সব কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে সচেষ্ট আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ