1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিমি যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫১ Time View

সড়ক দুর্ঘটনা, টোল আদায় বন্ধ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল একেবারেই থমকে গেছে। উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে।

ট্রাক, পিকআপ, বাসসহ বিভিন্ন গণপরিবহনে করে নাড়ির টানে ছুটছেন মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে কখন পৌঁছাবেন এ নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

ট্রাকের ছাদে করে বগুড়ায় যাওয়া পোশাককর্মী মনিরা বলেন, ‘বাস-ট্রেনে টিকিট না পেয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাকেই যাত্রা করেছি। গত ঈদে বাড়ি যাইতে পারি নাই। এবার ঈদ পরিবারের সবার লগে করমু ভেবে যাইতেছি। তবে ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকেই জ্যামে পইরা অস্থির হইয়া গেছি। বাচ্চারা খিদায় কষ্ট করতাছে। আশেকপুর আইসা জ্যামে আটকা রইছি। এ কারণে রাস্তা থেইকাই রুটি কিনা সকলে মিলা খাইতাছি।’

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, প্রচার যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি গণপরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ