1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই কাউন্টারে ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট পেতে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।

শুক্রবার (১ জুলাই) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে এমন চিত্র জানা যায়।

কাঙ্ক্ষিত টিকিট পেতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। কথা হয় মো. আশিক নামের এক শিক্ষার্থীর সঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, রাত ৩টায় লাইনে দাঁড়িয়েছি। অনলাইনে টিকিট কাটতে অনেক ঝামেলা হয়। সার্ভার কাজ করে না, ফলে সঠিক টাইমে টিকিট পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয়। ৫ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই প্রথম দিনের টিকিট পেতে স্টেশনে চলে আসলাম।

রাজধানীর বসুন্ধরা থেকে আস আরেক টিকেট প্রত্যাশী সাব্বির জাগো নিউজকে বলেন, রাত বারোটায় এসে লাইনে দাঁড়িয়ে আছি। প্রথম দিনেই যেন টিকেট পাই, এ জন্য রাতে এসছি।

জানা গেছে, আজ (১ জুলাই) দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই দেওয়া হবে ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেওয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ