1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

এবার স্বরা ভাস্করকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫১ Time View

বেশ কিছুদিন আগে এক বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সালিম খানকে। এবার মেরে ফেলার হুমকি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাইয়ের ভারসোভায় থাকেন স্বরা। দুই দিন আগে তার বাড়িতেই পৌঁছায় উড়ো চিঠি। সোজা ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।
পুলিশ সূত্রে খবর, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন স্বরা। হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’

সামাজিক এবং রাজনৈতিক মত নিয়ে বরাবরই স্পষ্ট বক্তা স্বরা। ২০১৭-এ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের বিরুদ্ধে একটি টুইটও করেছিলেন অভিনেত্রী।

লিখেছিলেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনোভাবেই বীর বলা যায় না।’

এই চিঠি কি তবে স্বরার সেই বক্তব্যের প্রতিক্রিয়া? তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ