1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৪ Time View

অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় প্রতিপক্ষ পাকিস্তান। মঙ্গলবার (২৮ জুন) এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ক্রাইস্টচার্চের হাগলি ওভালেই হবে সিরিজের ৭টি ম্যাচ। একে-অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। সেরা দুই দলকে নিয়ে ফাইনাল হবে ১৪ অক্টোবর।

প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। স্থানীয় সময় দুপুর ৩টা (বাংলাদেশ সময় সকাল ৯টা) শুরু হবে ম্যাচটি। এ ছাড়া, দিবারাত্রির দুইটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা)।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি

৭ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা
৮ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা
৯ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা
১০ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা
১১ অক্টোবর – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা
১২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা
১৪ অক্টোবর – ফাইনাল, সকাল ৯টা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ