1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

করোনায় আক্রান্ত রোহিত শর্মা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬৪ Time View

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টটাকে খানিকটা অপয়া ভাবতেই পারে ভারতীয় দল। গেল বছর সিরিজের শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরেছিলেন বিরাট কোহলিরা, সেটাও করোনার কারণেই। এবার যখন দেশ ছাড়ছেন, তখনই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার দলটি পেল নতুন দুঃসংবাদ। শনিবার রাতে করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।

শনিবার দলটির সব সদস্যকে করোনা পরীক্ষা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। এর ফল যখন মিলল, তখন পাওয়া দেখা গেল করোনায় রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর। বিসিসিআই এরপর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। তবে আজ রোববার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে লেস্টারশায়ারের বিপক্ষে খেলছে ভারত। সেই ম্যাচে খেলছেন রোহিত। তবে গতকাল তৃতীয় দিনে ব্যাট করেননি তিনি। প্রথম ইনিংসে তিনি ব্যাট করেছিলেন। রোমান ওয়াকারের বলে সাজঘরে ফেরার আগে করেছিলেন ২৫ রান।

ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। সেই টেস্টের ৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ম্যানেজমেন্টকে ভাবনাতেই ফেলে দিলেন তিনি। লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন কুঁচকির চোটের কারণে। এবার রোহিতের এভাবে করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় ভারত।

গেল বছর ভারতের ইংল্যান্ড সফরের প্রথম চার ম্যাচে দলের সেরা পারফর্মার রোহিতই ছিলেন তিনি। ৫২.২৭ গড়ে ৩৬৮ রান তুলেছিলেন। সেই সিরিজে ভারত চার ম্যাচ খেলে এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্টে না হারলেই ২০০৭ সালের পর প্রথম বারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে যাবে সফরকারী ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ