1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

‘পদ্মাসেতু হবেই: এটা দিনের প্রধান সংবাদ শিরোনাম’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২
  • ১১৫ Time View

বাংলাদেশে পদ্মাসেতু হবেই। এ কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুয়ান মিরান্দা বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ কথা বলেছেন।

বৈঠকের পর সাংবাদিকদের কাছেও হুয়ান বলেন, “পদ্মাসেতু হবেই।“

এডিবি’র মহাপরিচালক বলেন, ‘‘পদ্মাসেতু বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি চাই পদ্মাসেতু হতেই হবে।’’

পদ্মাসেতু প্রকল্পে চুক্তির মেয়াদ বাড়ানো হবে কিনা  প্রশ্ন করা হলে সরাসরি সরাসরি না দিয়ে তিনি আবারো বলেন, ‘‘বাংলাদেশের পদ্মাসেতু হবে। আমি চাই ‘পদ্মা সেতু হবেই’ এটা হবে আজকের সংবাদের শিরোনাম।’’

এডিবি’র মহাপরিচালকের বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, ‘‘আপনারা তো মেসেজ (বার্তা) পেয়েই গেলেন। আমি কখনো বলিনি যে, পদ্মাসেতু হবে না, আপনারাই বলেছেন।“

এডিবি বাংলাদেশের সঙ্গে থাকবে কি না —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এডিবি আমাদের সহযোগী অর্থায়নকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আজ আমাদের সঙ্গে আছে, আগামীকালও থাকবে।“

“পদ্মাসেতু নিয়ে শুক্রবার না শনিবার কবে কথা বলবেন?“ জানতে চাইলে মন্ত্রী বলেন,  ‘‘আমি এ বিষয় নিয়ে আজ কোনো কথা বলবো না। শুক্র-শনিবার ছুটির দিনও কোনো কথা বলবো না। আমার অন্য কাজ আছে।’’

গত জুন মাসে বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়।

এডিবি’র এই আশ্বাস পদ্মাসেতুর ইতিবাচক দিক নিয়ে গত দুইদিনের বক্তব্য ও রিপোর্টের সত্যতাকেই প্রতিষ্ঠিত করেছে। ধারণা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যে বিশ্বব্যাংক থেকেও `সুখবর` পাবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ