1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক: আমীর খসরু আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন: নাহিদ ইসলাম ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মাওলানা ইউসুফ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বন্যার্তদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৯ Time View

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ হাজার বন্যার্ত মানুষকে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার।

গতকাল শুক্রবার দিনব্যাপী শেখ মোহাম্মদ আজাহারের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সুনামগঞ্জ জেলা শহর ও তাহিরপুর উপজেলায় মোট ১৫ হাজার বন্যার্ত মানুষকে রান্না করা খাবারের প্যাকেট ও একশত জনকে নগদ ৫০০ শত করে টাকা প্রদান করেছেন।

এছাড়াও ১০ হাজার লিটার বিশুদ্ধ পানীয় বোতল, এক হাজার পরিবারকে শুকনো খাবার এবং ২ হাজার শিশুর জন্য শিশু খাবার ও মোমবাতি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা আওয়ামী লীগ নেতা সুবীর তালুকদার বাপ্টু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু।

শেখ মোহাম্মদ আজাহার বলেন মানবতার সেবাই হচ্ছে একজন মুমিনের আসল ধর্ম। তাই নিজ উদ্যোগে আগামী ৫ দিন সুনামগঞ্জ জেলায় বন্যার্ত মানুষজনকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ