1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিচেল-ব্লান্ডেলের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮ Time View

প্রথম দুই টেস্টে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। এবার সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। নিউজিল্যান্ডের লজ্জা বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশের লজ্জা। সেই লজ্জা বাঁচানোর মিশনে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের দাপটে মনে হচ্ছিল উড়েই যাবে কিউইরা। যদিও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল মিলে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন এবং কিউইদের টেনে নিয়ে চলছেন। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান।

প্রথম দিনের শেষ বিকেলে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন কিউই মিডল অর্ডারের এই ব্যাটার। ১৫৯ বলে ৭৮ রান নিয়ে ড্যারিল মিচেল এবং ১০৮ বলে ৪৫ রান নিয়ে ব্যাট করছেন টম ব্লান্ডেল।

অথচ এর আগে ১২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।

সেই বিপদ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায়। ২০ রান করে বিদায় নেন উইল ইয়ং। অধিনায়ক কেনে উইলিয়ামসন আউট জন ৩১ রান করে। ডেভন কনওয়ে করেন ২৬ রান এবং হেনরি নিকোলস আউট হয়ে যান মাত্র ১৯ রান করে।

ইংলিশদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নেন ২টি করে উইকেট এবং জেমি ওভারটন নেন ১টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ