1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতু আমাদের সাহসিকতার উদাহরণ : আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৭ Time View

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মত কিছুই নেই। বাংলাদেশে গর্ব করার মত অনেক কিছুই রয়েছে। আমরা বলতে পারি পদ্মা সেতু আমাদের সাহসিকতার একটি উদাহরণ। পৃথিবীর দ্বিতীয় খর¯্রােতা নদী পদ্মার উপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিলো। যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।

গতকাল বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম পুলিশভিত্তিক বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ, পতাকা ও জাতিসত্ত্বা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ পেয়েছি। করোনা না আসলে এতদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেয়া হতো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে দেখেছি চৈত্র মাস ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। কচুশাকপাতা খেয়ে দিন কাটাতো মানুষ, সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। যা আজ বাস্তবায়ন হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

এর আগে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশু গ্যালারী পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে একটি গাছের চারা রোপন করেন। এ সময় তিনি পুলিশ নারী ব্যারাক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন।

পরে দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফরসহ রংপুর বিভাগের ৮ জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ