1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫৪ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজন মারা গেছেন। ২১ দিন পর গতকালও একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৭৪ জন। গতকাল শনাক্ত ছিল ৮৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ দিন সুস্থ হয়েছেন ৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ০৩ শতাংশ নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ