1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের দেখতে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৫০ Time View

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছাবেন।

প্রধানমন্ত্রী সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওয়ানা দিবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর আসবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন।

গত ১৫ থেকে ১৭ জুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ