1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশে মূল্যস্ফীতি বেড়ে ৭.৪২ শতাংশ, ৮ বছরে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬২ Time View

দেশে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। রোববার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। বিগত ১৮ মাসে তা সর্বোচ্চ ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল মে মাসের মূল্যস্ফীতির হিসাব।

দেশে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির এত বড় উল্লম্ফন গত ৮ বছরে দেখা যায়নি। এর আগে ২০১৪ সালে মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে তা পৌঁছেছে ৬ দশমিক ০৮ শতাংশ।

সে হিসাবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত খাতে তা কমেছে।

গত এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে দাঁড়ায় ৬ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ