1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ছক্কার বিশ্বরেকর্ডেও নিজেদের ছাড়ালো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬১ Time View

জস বাটলারের সুযোগ ছিল ছক্কার বিশ্বরেকর্ডটি নিজের করে নেওয়ার। ১৭ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড ধরে রেখেছেন তারই সতীর্থ ইয়ন মরগ্যান। বাটলার আজ (শুক্রবার) নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাঁকালেন ১৪ ছক্কা।

বাটলার ছক্কার ব্যক্তিগত বিশ্বরেকর্ড গড়তে পারেননি। তবে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড (৪৯৮) গড়া ইংল্যান্ড আজ অ্যামস্টেলভিনে দলীয় ছক্কারও রেকর্ডে নাম লিখিয়েছে। আজ ইংল্যান্ডের ব্যাটাররা হাঁকিয়েছেন ২৬টি ছক্কা। এটি এখন নতুন বিশ্বরেকর্ড।

আগের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডেরই। ২০১৯ সালের জুনে ম্যানচেস্টারে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫টি ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটাররা।

তালিকার তৃতীয় রেকর্ডটিও ইংলিশদের। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪টি ছক্কা হাঁকিয়েছিল তারা।

আজ বাটলার একাই হাঁকিয়েছেন ১৪ ছক্কা। তিনটি করে ছক্কা হাঁকান ফিল সল্ট আর ডেভিড মালান। তিনজনই পেয়েছেন সেঞ্চুরি। ইংল্যান্ডের পক্ষে ওয়ানডেতে এক ইনিংসে এবারই প্রথম তিন ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন।

বাকি ছয় ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি সেঞ্চুরি না পেলেও ইংল্যান্ডের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির (১৭ বলে) রেকর্ড গড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ