1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

১০৩ রানে অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭৩ Time View

উইকেটে ঘাস ছিল, সঙ্গে ছিল আর্দ্রতাও। স্বাভাবিকভাবেই বাড়তি বাউন্স ও গতি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। এতে খাবি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ৬ ব্যাটারই মেরেছেন ডাক।

যা একটু লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ফিফটিতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কোনোরকমে ১০০ পার করেছে সফরকারীরা। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৩ রান করেছে সাকিব বাহিনী।

ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ইনফর্ম ওপেনার মাহমুদুল হাসান জয়। রানের খাতায় খুলতে পারেননি তিনি। অফ ফর্মে থাকা নাজমুল হাসান শান্তরও একই পরিণতি হয়।ঘাড় থেকে চাপ কমাতে নেতৃত্ব ছাড়া মুমিনুল হকও বৃত্ত ভাঙতে পারেননি। দুজনই ফেরেন খালি হাতে।

তামিম ইকবাল অবশ্য সতর্ক ছিলেন। তবে হঠাৎ খেই হারান তিনি। ২৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। লিটন দাসও শুরুটা ভালো করেছিলেন। তবে ধৈর্যের কেলায় হেরে যান তিনি। বিদায় ব্যক্তিগত ১২ রানে। এরপর টেস্টে ডাক পাওয়া নুরুল হাসান সোহানও শূন্য রানে আউট হন।

তাতে দলীয় ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের চরম বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব।তার সৌজন্যে ৬ উইকেট হারিয়েই ৭৬ রান নিয়ে মধ্যহ্নভোজে যায় টাইগাররা। তবে ফিরেই মেহেদী হাসান মিরাজকে হারায় তারা।

স্বীকৃত ব্যাটার ফেরায় হাত খুলে খেলার চেষ্টা করেন সাকিব। এতে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে এরপরই থামেন বাঁহাতি ব্যাটার। ৬৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সেই রেশ না কাটতেই শূন্য রানে আউট হন মোস্তাফিজুর রহমান ও খালেদ আমহেদ। শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত হোসেন অপরাজিত থাকেন ৩ রানে।

ক্যারিবীয়দের হয়ে জেইডেন সিলেস ও আলজারি জোসেফ নেন ৩টি করে উইকেট। আর কাইল মায়ার্রস ও কেমার রোচ শিকার করেন ২টি করে উইকেট। পরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিয়ানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ