1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সব মহলের সমর্থন পাচ্ছি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ১০৭ Time View

‘পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সব মহল থেকে সমর্থন পাচ্ছি’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন।

বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের নিজকক্ষ থেকে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে অবশ্য তিনি বলেন, “এ বিষয়ে এ মূহুর্তে আমি কোনো কথা বলতে চাই না। কারণ এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এখন এ বিষয়ে কোনো কথা বলা ঠিক নয়।“

পদ্মাসেতু বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, তারা আমাদের সমর্থন দিচ্ছেন। এছাড়া জাপান এবং ভারতও আমাদের সমর্থন দিয়েছে। যুক্তরাজ্যও আমাদের সমর্থন দিয়েছে।“

বিশ্বব্যাংকের ঋণপ্রাপ্তি বিষয়ে তিনি আরও বলেন, “কাগজে যা-ই লেখা হোক না কেন আমি সমর্থন পাচ্ছি।“

পদ্মাসেতু প্রকল্পের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এডিবি ও জাইকা’কে অনুরোধ জানানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “অনুরোধ করা হতে পারে। তবে এ বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। আবার অনুরোধ জানাবো কিনা তা-ও জানি না।“

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ