1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ সমালোচনা নয়, উৎসাহ দিন : নেইমার ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’ গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী

যুক্তরাজ্যের ২৯ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৬ Time View

যুক্তরাজ্যের সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি ও প্রতিরক্ষা কর্মকর্তা মিলিয়ে মোট ২৯ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া।

মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ‘রাশিয়া সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর’ জবাব হিসেবে ওই ২৯ সাংবাদিক এবং মিডিয়া প্রতিনিধিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রয়টার্সের খবরে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, বিবিসি টাইমস, ডেইলি টেলিগ্রাফ, ইন্ডিপেন্ডেন্ট ও গার্ডিয়ানসহ বেশ কয়েকজন যুক্তরাজ্যের হাই-প্রোফাইল সাংবাদিক। বিবৃতিতে মস্কো আরও জানায়, তারা যুক্তরাজ্যের ২০ প্রতিরক্ষা কর্মকর্তাকেও রাশিয়ায় নিষিদ্ধ করেছে।

নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত সাংবাদিকরা রাশিয়ার বিরুদ্ধে এবং ডনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও এক তরফা তথ্য প্রচার করে আসছে। তাদের একপাক্ষিক খবর প্রচার যুক্তরাজ্যে রাশিয়াভীতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

মস্কো আগেই রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে বিদেশি নিষেধাজ্ঞা এবং বিদেশে রাশিয়ান গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল। রাশিয়া এরই মধ্যে কয়েক ডজন মার্কিন ও কানাডিয়ান কর্মকর্তা এবং সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিয়ে নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মার্ক গ্যালিওত্তি বলেন, এই নিষেধাজ্ঞা দুঃখজনক হলেও আমাকে অবাক করেনি। এক টুইট বার্তায় গার্ডিয়ানের মস্কো সংবাদদাতা শন ওয়াকার বলেছেন, আমাকে অন্যান্য ব্রিটিশ সহকর্মীদের সঙ্গে নিষেধাজ্ঞার তালিকায় রাখা খুবই অদ্ভুত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ