1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তুরস্কের সেই নাগরিকের মাঙ্কিপক্স হয়নি: আইইডিসিআর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৭ Time View

মাঙ্কিপক্স সন্দেহে ঢাকায় আসা তুরস্কের যে নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তিনি এ রোগে আক্রান্ত হননি। পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরীন।

মঙ্গলবার তুরস্ক থেকে আসা ওই ব্যক্তিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই মাঙ্কিপক্স সন্দেহে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়। তবে ওই দিনই স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তুরস্কের নাগরিকের উপসর্গ মাঙ্কিপক্সের নয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবির বলেন, তার মাঙ্কিপক্সের কোনো উপসর্গ নেই। তার শরীরে যে ফুসকুড়ি, তা দীর্ঘদিনের চর্মরোগের কারণে।

তার পরও তার পরীক্ষা চলে। আজ আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন বলেন, ওই ব্যক্তির মাঙ্কিপক্স হয়নি। তাকে পরীক্ষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মাঙ্কিপক্সের উপসর্গ অনেকটা গুটিবসন্তের মতো, তবে তা মৃদু। শুরুতে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, ক্লান্তি ভাব, অবসাদ ইত্যাদি দেখা দেয়। ফুলে যেতে পারে লসিকা গ্রন্থি। এক থেকে তিন দিনের মধ্যে সারা গায়ে ফুসকুড়ি ওঠে। মুখে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ফুসকুড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ