1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গাঙ্গুলির বাজি ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ১০৩ Time View

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের রেসে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, ‘এই ফরমেটের ক্রিকেটের পাওয়ার হাউজ ক্যারিবীয়রা।’

প্রতিযোগিতার ব্রডকাস্টার ক্রিকেট-স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গাঙ্গুলি। তার ভাষ্য, ‘ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, ডোয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের মতো ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। স্পিন ও ব্যাটিংয়ের সঙ্গে পেস আক্রমণেও খুবই শক্তিশালী তারা। দলে আছে দ্রুতগতির বোলার ফিদেল এডওয়ার্ডস ও কেমার রোচ। ঘণ্টায় যাদের বোলিংয়ের গতি ৯০ মাইল।’

গাঙ্গুলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বদেশী ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বের সেরা চারজন টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে ক্যারিবীয় দলে।’

ওয়েস্ট ইন্ডিজের পর শিরোপা জয়ের ক্ষেত্রে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন গাঙ্গুলি ও সঞ্জয়। তবে ভারতের চ্যাম্পিয়ন ব্যাপারেও আশাবাদি গাঙ্গুলি। বলেন, ‘ভারতের পক্ষে মাঠে নামবে বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগ, এমএস ধোনি ও যুবরাজং সিংদের মতো ক্রিকেটাররা। তাই শিরোপা জয়ের রেস থেকে তাদের বাদ দেওয়ার হিসেবটা একটু কঠিন বৈকি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ