1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

১৩ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫০ Time View

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর কার্যক্রম উদ্বোধন করা হবে। বুধবার দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১ জুন এবং পরে ৮ জুন ট্রেনটি চালুর সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল।

অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন।আমরা মন্ত্রণালয়ে তা প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। ১৩ জুন থেকে এ ট্রেন চলাচল করবে।

তিনি আরও জানান, অন্যবারের মতো অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কিনা তা পরে জানানো হবে। তবে ট্রেনটি ১৩ জুন চালু হবে। এজন্য সব প্রস্তুুতি নেওয়া হয়েছে।

রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন প্রথম উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

দ্বিতীয়বার মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম মিঞা জানান, গত দু’বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এবারও ট্রেনটি চালু হবে। আগামী ১৩ জুন থেকে এ ট্রেনটি আম পরিবহন করবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। রেল কর্মকর্তারা এখনও আমাদের পরিবহনের খরচের কথা বলেনি। তবে গত দ ‘বছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করা যায় এবারও এমনই খচর থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ