1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

লিথুনিয়ার জালে তুরস্কের গোল উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫৮ Time View

উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিলো তুরস্ক। প্রথম ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। এবার লিথুনিয়ার জালে তুর্কিরা গুনে গুনে দিলো ৬ গোল।

মঙ্গলবার রাতে ‘সি’ লিগের গ্রুপ ওয়ানের ম্যাচে লিথুনিয়ার মাঠ জালগিরিস স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তুরস্ক। দুটি করে গোল করেন ডুগোকান সিনিক আর সের্দার দারসুন।

একতরফা ম্যাচে মোট ২৪টি শট নেয় তুরস্ক, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আধ ডজন গোল হজম করা লিথুনিয়া ৮ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচ শুরু হতে না হতেই উৎসব তুর্কি শিবিরে। দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিনিক। ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে উঠে তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দারসুন। ৮১ মিনিটে তিনি পান নিজের দ্বিতীয় গোল।

শেষ ৯ মিনিটে আরও তিন গোল করে তুরস্ক। ৮৯ মিনিটে ইউনুস আকগুন আর ৯০ মিনিটে হালিল দেরভিসুগলো গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ