1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৪ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় কারও অবহেলা কিংবা গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো অপরাধকে দায়মুক্তি দিইনি। যে অপরাধ করেছে আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটার বিচার হবে। তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে।

মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এর আগে দুপুরে ২টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি। এসময় সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন তিনি।

উল্লেখ্য, শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে ভয়াবহ আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে নমুনা সংগ্রহ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ