1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নাদালের মুকুটে আরেকটি পালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৬০ Time View

অনেক দিন ধরে বয়ে বেড়ানো বাঁ পায়ের চোট নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন। নোভাক জকোভিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইকে রোলা গাঁরোয় নিজের শেষ ম্যাচও বলেছিলেন রাফায়েল নাদাল। অথচ এই চোট নিয়েই কিনা অবিশ্বাস্যভাবে জিতেছেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম।

রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের কাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ক্লে-কোর্টে ১৪তম বারের মতো ট্রফি জিতেছেন এ স্প্যানিয়ার্ড। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের নতুন রেকর্ড গড়েছেন গত শুক্রবার ছত্রিশে পা দেওয়া নাদাল। এতদিন সবচেয়ে বেশি বয়সী হিসেবে রোলা গাঁরোয় জয়ের রেকর্ডটি ছিল আন্দ্রেস হিমেনোর। ১৯৭২ সালে ৩৪ বছর ১০ মাস বয়সে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ডস্লামটি জিতেছিলেন প্রয়াত স্পেনের হিমেনো।

এ নিয়ে ১৪ বার ফাইনালে উঠে সবক’টিই জেতা নাদাল আবারও প্রমাণ করেছেন লাল দুর্গের রাজা তিনিই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ