1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বৈবাহিক অধিকার না পেয়ে বিচ্ছেদ চাইলেন সাংসদ-অভিনেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৬ Time View

স্বামীর বৈবাহিক অধিকার না পেয়ে বিচ্ছেদ চেয়েছেন সাংসদ ও অভিনেতা অনুভব মোহান্তি। এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীর বিরুদ্ধে তার অভিযোগ বিয়ের পর কোনো ধরনের শারীরিক সম্পর্কে আগ্রহী নন তিনি। উল্টোদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওডিশার জনপ্রিয় এই অভিনেত্রী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হতে চলেছে।

কটকের অতিরিক্ত জেলা বিচারক ম্যাজিস্ট্রেটের (এডিজেএম) আদালতে বিবাহ বিচ্ছেদের এ আবেদন করেছিলেন অনুভব। এ প্রেক্ষিতে বর্ষাকে দুই মাসের মধ্যে অনুভবের পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে অনুভব মোহান্তিকে প্রতি মাসে বর্ষাকে ৩০ হাজার টাকা খোরপোষ দিতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে অন্য একটি পিটিশনে বর্ষার আয়ের উৎস প্রকাশের দাবিও করেন অনুভব। গত সপ্তাহে শুনানি শেষ হলেও, এখনও পর্যন্ত রায়দানে বিরত রয়েছে আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।

কয়েকদিন আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা-সাংসদ অনুভব। তাতে তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে বিয়ে করলেও বর্ষার সঙ্গে তার কোনো শারীরিক ঘনিষ্ঠতা ছিল না।

অনুভব আরও দাবি করেন যে, বিচ্ছেদের আবেদনে তিনি শুধু একটিই কারণ উল্লেখ করেছেন, বিবাহের অ-সম্পূর্ণতার। কারণ তার স্ত্রী আজ পর্যন্ত তাঁকে ‘স্বামীর বৈবাহিক অধিকার’ দেননি। স্বামী হয়ে কত দিন তিনি বিষয়টি ‘সহ্য করবেন তা আদালতের উপর নির্ভরশীল’ বলেও জানান অনুভব।

স্ত্রীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ও ফ্যান পেজ চালানোর অভিযোগও করেছেন অনুভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলের মাধ্যমে অনুরাগীদের এই ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

ওডিশার চলচ্চিত্র অভিনেতা অনুভব, ওড়িশার শাসক দল বিজু জনতা দলের (বিজেডি) প্রার্থী হিসাবে ২০১৩ সালে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৬ সালে স্ত্রী বর্ষার বিরুদ্ধে প্রথম আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। সেই সময় বর্ষাও পাল্টা অভিযোগ করেন। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পুলিশ এবং ওডিশা হাইকোর্টে অভিযোগ জানান অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ