1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

নাগরিকসেবা বাড়াতে কমান্ড সেন্টার আধুনিকায়নের ঘোষণা ডিএনসিসি’র

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৭ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকসেবা সমূহ সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে কমান্ড সেন্টার আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শনিবার গুলশান-২ নগরভবনের ৬ তলায় আয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘কমান্ড সেন্টার থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট ট্র্যাকিংসহ, ময়লার গাড়ি, মশক কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং, সবার ঢাকা অ্যাপ মনিটরিং, রেভেনিউ মনিটরিং, খাল, ফুটপাত, ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটরিং করা হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ইন্টিগ্রেটেড করিডর ম্যানেজমেন্টের আওতায় মিরপুর-১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত যে এমআরটি-৬ লাইনটি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরে যে পরিবর্তন আসবে সেটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কীভাবে সাধারণ মানুষের কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ