1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হলেন ফারুকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬১ Time View

অস্ট্রেলিয়ার ‘সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল (এসএফএফ) ২০২২’ কর্তৃপক্ষ তাদের প্রতিযোগিতা পর্বের জুরিদের নাম ঘোষণা করেছে। সেখানে পাঁচ বিচারকের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খ্যতনামা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

এই বিচারকরা প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে পুরস্কার দেয়ার জন্য চূড়ান্ত করবেন। উৎসব শুরু হবে আগামী ৮ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত।

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে অন্য জুরিরা হলেন অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া), তিনি জুরি সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক নাশেন মুডলি গণমাধ্যমে বলেন, ‘অফিসিয়াল প্রতিযোগিতায় দারুণ সব সিনেমা এবং পরিচালকদের কাজ থাকবে। জুরিদের কাজ কঠিন হবে বলে মনে হচ্ছে।’

এবার বসতে যাচ্ছে উৎসবের ১৩তম আসর। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে সাহসী ও আধুনিক চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়। ১৯ জুন স্টেট থিয়েটারে পর্দা নামবে উৎসবের। সেদিন বিজয়ীর নামও ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ