1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে রিয়াল-লিভারপুলের জয়জয়কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬১ Time View

শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, জিতে নিয়েছে নিজেদের ১৪তম শিরোপা। তাদের জয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচে নয়টি সেভ দিয়ে সেরা খেলোয়াড় গোলরক্ষক থিবো কর্তোয়া।

ফাইনালে প্রায় তিন দিন পর আজ (মঙ্গলবার) প্রকাশ করা হলো চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ। সেখানেও আধিপত্য দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের। তবে একক আধিপত্য নেই তাদের। দুই দল থেকেই সুযোগ পেয়েছেন চারজন করে খেলোয়াড়।

গোলবারের নিচে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ালের গোলরক্ষক কর্তোয়াকে। তার সামনে চার ডিফেন্ডারের তিনজনই লিভারপুলের। আবার আক্রমণে তিন খেলোয়াড়ের দুজনই আছেন রিয়াল থেকে। মাঝমাঠে রিয়াল ও লিভারপুল থেকে আছেন একজন করে।

দুই ফাইনালিস্ট বাদে একজন করে খেলোয়াড় আছেন চেলসি, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে। মজার বিষয় হলো, ফাইনালে ওঠার পথে রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে পিএসজি, কোয়ার্টার ফাইনালে চেলসি এবং সেমিফাইনালে হারিয়েছে ম্যান সিটিকে।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ
থিবো কর্তোয়া (গোলরক্ষক), ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ফ্যাবিনহো (লিভারপুল), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), কাইলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেই), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ