1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পিএসজির অনেকেই মেসির খেলার ধরন বোঝে না : নেইমার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৯ Time View

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে নিয়ে উচ্চ প্রত্যাশা করেছিল পিএসজি। কিন্তু উঁচু মানের তিন ফুটবলারকে নিয়েও ইউরোপসেরা হতে পারেনি ফ্রেঞ্চ ক্লাবটি, বাদ পড়েছে রাউন্ড অব সিক্সটিন থেকেই। কেনো পিএসজি ইউরোপীয় পর্যায়ে সফলতা পেল না, এর নির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও নেইমার বলছেন, দলের অনেকেই মেসির খেলার ধরন বোঝে না।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ২০২০-২১ মৌসুমে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি।

ফ্রেঞ্চ ক্লাবটিতে প্রথম বছর নিজের মনের মতো পার করতে পারেননি এই আর্জেন্টাইন। লিগে ছয় এবং চ্যাম্পিয়নস লিগে করেছেন পাঁচ গোল। মৌসুম শেষে তাই লিগ ওয়ানের শিরোপা ছাড়া দলকে বড় কোনো সাফল্য দিতে পারেননি।

বার্সেলোনায় থাকা অবস্থায় লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েক বছর খেলেছেন নেইমার। দুজনের বোঝাপড়াটাও ছিল দারুণ। পিএসজিতে তাই একে অপরকে বুঝতে তেমন সমস্যা হয় না। কিন্তু নেইমারের দাবি, পিএসজির অনেক খেলোয়াড়ই মেসির খেলার ধরন বোঝে না। ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘লিও অনেক বছর বার্সেলোনায় কাটিয়েছে এবং ক্লাব ও শহর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তা ছাড়া ভাষাও আলাদা। বিভ্রান্ত হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। এমন কিছু খেলোয়াড় আছে যারা মেসির খেলার ধরন বোঝে না। এগুলো সবই তার বিপক্ষে গেছে। মেসি, এমবাপ্পে ও আমি এমন খেলোয়াড়, যাদেরকে সব সময় পারফরম্যান্স, (গোল) সংখ্যা, শিরোপা এবং সব কিছুর ভিত্তিতে বিচার করা হয়। ‘

গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে অন্য ক্লাবে যাবেন নেইমার। কিন্তু পিএসজিতেই থাকতে চান নেইমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ