1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রেলের উন্নয়নে ১৫কোটি ডলার দিচ্ছে এডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২
  • ১৩৪ Time View

বাংলাদেশ রেলপথের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো এ চুক্তিতে সই করেন। টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ডাবল ট্রাক (ব্রডগেজ ও মিটারগেজ) ৬৪ কিলোমিটার রেলপথের উন্নয়ন ও দর্শনা-ঈশ্বরদী সিগন্যাল সিস্টেমের উন্নয়ন কাজে এই অর্থ ব্যয় করা হবে। এতে ওই রেলপথে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষরের পর তেরেসা খো জানান, রেলপথের উন্নয়নে ঋণ দিতে পেরে তারা খুশি।

ইকবাল মাহমুদ বলেন, “ভবিষ্যতেও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এডিবি’র সহায়তা অব্যাহত থাকবে। পুরো রেলপথের উন্নয়নে এডিবি ২০০৬ সালে ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। ওই সম্মতির অংশ হিসেবেই এডিবি এই ঋণ দিচ্ছে। এরই মধ্যে এডিবি এ কাজে ১৩০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ