1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্লার্ক-পন্টিংয়ের ব্যাটিং তান্ডবে বিপর্যস্ত ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ২২৬ Time View

দ্বিতীয় দিন শেষে মাইকেল ক্লার্কের দ্বিশতক ও রিকি পন্টিংয়ের শতকে ২৯১ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের ১৯১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৪৮২ রান করেছে স্বাগতিকরা।

ভারত প্রথম ইনিংস: ১৯১ (ওভার ৫৯.৩)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৪৮২/৪ ( ওভার ১১৬)

আগের দিনের ১১৬/৩ স্কোর নিয়ে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান পন্টিং (৪৪) ও ক্লার্ক (৪৭)। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন তারা। এই জুটিই ব্যাকফুটে ঠেলে দেয় সফরকারীদের। ২৮৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন পন্টিং (১৩৪)। প্রায় দুই বছর পর ৪০তম শতক হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক।

পন্টিং আউট হওয়ায় হাফ ছেড়ে বাঁচে ভারতীয় বোলাররা! ইশান্ত শর্মার বলে পন্টিং আউট হলেও রানের গতি থামাতে পারেনি ভারত। পঞ্চম উইকেটে ক্লার্কের সঙ্গে যোগ দেন মাইকেল হাসি। শেষপর্যন্ত ১৫৭ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করে এই জুটি।

ক্লার্ক পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। ৩১টি চার ও একটি ছক্কার সাহায্যে ২৫১ রানে অপরাজিত আছেন অসি অধিনায়ক। সতীর্থ হাসির সংগ্রহ ৫৫। যাই হোক, তৃতীয় দিন নামের পাশে ৪৯ রান করতে পারলেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক হবেন ক্লার্ক।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের শততম টেস্টের আগের দিন ১৩টি উইকেটের পতন হলেও দ্বিতীয় দিন মাত্র এক উইকেট শিকার করেছে ভারত। দিনের একমাত্র উইকেটটি নেন শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ