1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২
  • ১৩১ Time View

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আগামী ৫ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও কাঁচামাল আমদানিকারক ব্যবসায়ীরা।

সোমবার দুপুর ১টায় বন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।

অভিযোগে ব্যবসায়ীরা হিলি বেসরকারি পানামা পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তীর অসহযোগিতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা উল্লেখ করেন।

এসময় কাঁচামাল আমদানিকারক গ্রুপের আহ্বায়ক হারুনুর রশিদ জানান, অনন্ত কুমার চক্রবর্তীর মদদে বন্দরের ভেতর থেকে পণ্য চুরি, ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ এবং বাইরের ক্ষেত্রে অতিরিক্তি নাইট চার্জ আদায়ের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, অনন্ত কুমার নিজে ভারত থেকে পণ্য আমদানি করে ব্যবসা চালাচ্ছেন।

আগামী ৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীরা ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ