1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ের পরিত্যক্ত সেনা ক্যাম্পগুলোয় থাকবে এপিবিএন : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রামের যেসব স্থানে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। সেখানে এপিবিএন পুলিশ ক্যাম্প মোতায়েন করা হবে।

বুধবার (২৫ মে) রাতে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার বিশেষ আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী দীর্ঘকাল ধরে কাজ করছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং চুক্তির আলোকে এই পরিত্যক্ত ক্যাম্পগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপনের এই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষায় যে বাহিনী প্রয়োজন হবে সেই বাহিনী মোতায়েন করা হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র‌্যাবসহ আরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। তবে বৈঠকে পার্বত্য শান্তি চুক্তির ভূমি কমিশনসহ পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ বাসন্তী চাকমা, মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আরোয়ারুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, পুলিশ প্রধান বেনজির আহমেদ, বিজিবির ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনআইএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের, পার্বত্য সচিবসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ